কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের
দি নিউজ লায়ন; কোথাও ভোটারদের ভয় দেখানো কোথাও আবার তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর-এইসব সকাল থেকেই চলছিল, এবার ভাজপা প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর প্রতি 'আনুগত্য' দেখাতে তার গাড়ি ঢুকবে বলে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এর গাড়ি বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল প্রার্থীর গাড়ির চালকের সঙ্গে দুর্ব্যবহার করে জওয়ানরা।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে তীব্র বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। ঘটনাস্থল কাঁকসার গোপালপুর উচ্চ বিদ্যালয়। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এর অভিযোগ, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে এভাবেই বিজেপি প্রার্থীর হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বুথ এজেন্ট থেকে সাধারণ নেতাকর্মীদের ওপর অত্যাচার চলছে এমনকি ভোটারদের প্রভাবিত করা হচ্ছে তাদের ভয় দেখানো হচ্ছে।
তার প্রশ্ন যেখানে প্রার্থী পরিদর্শনে এসেছে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিনি গাড়ি ব্যবহার করছেন সেই গাড়ির শুধুমাত্র বিজেপি প্রার্থী এসেছেন বলে কেন সরিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনী ? গোটা বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment